শিরোনামঃ-

» শাহজালাল উপশহর থেকে নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার


Manual8 Ad Code

ধানের শীষকে বিজয় করার মধ্য দিয়ে দেশে একটি কল্যাণমূখী সরকার প্রতিষ্ঠিত হবে : খন্দকার মুক্তাদীর

নিউজ ডেস্কঃ
সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর শুক্রবার (২৩ জানুয়ারি) নগরীর শাহজালাল উপশহরের ই ব্লক বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন।

Manual1 Ad Code

পরে উপস্থিত সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

Manual1 Ad Code

এসময় খন্দকার মুক্তাদীর  বলেন, একটি সর্বাঙ্গীণ উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সিলেটকে আমরা সাধারণ মানুষের বসবাসের উপযোগী একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

পাশাপাশি সিলেট সদর উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে চাই।

নগরীর জলাবদ্ধতা নিরসন, সবধরনের সন্ত্রাস, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সহ সাধারণ মানুষের বসবাসের উপযোগী সিলেট-১ আসন উপহার দেয়াই আমার আগামী দিনের কার্যক্রমের মূল লক্ষ্য।

খন্দকার মুক্তাদীর আরো বলেন, সারাদেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় অধীর আগ্রহ অপেক্ষা করছে।

ইনশা আল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে দেশে একটি কল্যাণমূখী সরকার প্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রবীন মুরব্বি হাজি আব্দুস সালাম, মসজিদের মোতায়াল্লি বদরুল আমিন হারুন, এডভোকেট বদরুল ইসলাম, প্রবীন মুরব্বি ফাত্তাহ বকসি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, বিএনপি নেতা আব্দুল মালেক, সুমেল আহমদ প্রমুখ।

এদিকে বিকেল ৩টায় তাঁর তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলেট রাইডার্স এসোসিয়েশনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সিলেট রাইডার্স এসোসিয়েশনের সভাপতি সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন সজিবের সভাপতিত্বে ও সিলেট রাইডার্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজা আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, মাহবুব কাদির শাহী, নুরুল মোক্তাকিন খোকন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।

Manual1 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাপ বেইজ রাইডার্স শেয়ারের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা।

মতবিনিময় সভায় ১০টি এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

খন্দকার মুক্তাদির সন্ধ্যায় নগরীর মাছুদিঘীরপাড় মাঠ ও বালুচর দূর্গা বাড়ী পূজা মণ্ডপে স্বরসতী পূজা পরিদর্শন করেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান সুহেল, মহানগর বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন, ইমরুল কয়েস ইমরান, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930