- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» সিলেটে হাতপাখা প্রতীকের গণসংযোগ জোরদার, ১৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালালেন মাহমুদুল হাসান
প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)-এর নির্বাচনী প্রচারণা ক্রমেই বেগবান হচ্ছে।
প্রচারণার দ্বিতীয় দিনে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সিলেট সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সোবানীঘাট কাঁচাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগকালে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন।
এ সময় তিনি লিফলেট বিতরণ করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, “জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করেছে।
সিলেট-১ আসনের সম্মানিত ভোটারদের সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”
গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষ অংশ নেন।
তারা হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম আরও জোরদার করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৭ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর