শিরোনামঃ-

» সিলেট-১ আসনে সিপিবি প্রার্থী এড. আনোয়ার হোসেন সুমন’র আনুষ্ঠানিক প্রচারনা শুরু

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
মেহনতি মানুষের মুক্তি, বৈষম্যহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠা  আর মহিমান্বিত সিলেট গড়ার প্রত্যয় নিয়ে সিপিবি মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন।

Manual2 Ad Code

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়, সহ সভাপতি ডা. অভিজিৎ দাস জয়, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট বিদ্যুৎ দাশ বাপন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাসরুক জলীল, সাধারণ সম্পাদক শাহীন ফকির, নাজনীন লিজা, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মনীষা ওয়াহিদ, রিক্স ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আনিছ খান, তাজুল ইসলাম, শামীম আহমদ খান, ইব্রাহিম খলিল, সবুজ আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এডভোকেট সুমন বলেন, তিনি সিলেট বাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ।

দীর্ঘ লড়াই সংগ্রামের সময় সিলেটবাসী তার সাথে ছিল, অতীসাম্প্রতি রিক্স ভ্যান ইজিবাইক শ্রমিকদের আন্দোলনে তিনি যখন কারাগারে যান তখন সিলেটের সংগ্রামী জনতা তার পাসে ছিল, এ ধারাবাহিকতায় এবার ভোটের ময়দানে সিলেটবাসী তার সাথে থাকবেন এবং কাস্তে মার্কার ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা  আর  ২৪ এর গণ-অভ্যুত্থানের উদ্দেশ্য সার্থক করার  জন্য পার্টির নির্দেশে নির্বাচনে অংশগ্রহণ করছি।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, দেশ থেকে দূর্নীতি নির্মূল করে দেশে সাম্যের ধারা প্রবাহিত করে সিলেটকে স্বপ্নের পরিচ্ছন্ন নগরী গড়তে তিনি সিলেটবাসীর সাথে থাকবেন।

Manual8 Ad Code

তিনি নগরবাসীর কাছে কাস্তে মার্কায় ভোট চান। সংক্ষিপ্ত আলোচনা শেষে তিনি নেতাকর্মীদের সাথে জিন্দাবাজার এলাকায় প্রচারনায় অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30