- ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পিডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
- কালীঘাট শাহচট সড়কে ঢালাইয়ের কাজ উদ্বোধন
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সপ্তম মাসিক সমন্বয় সভা
- মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন
- সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
- সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
» সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন : মাওলানা হাবিবুর রহমান
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, এদেশে বসবাসরত আমরা ৪ জাতি ঐক্যবদ্ধ হয়েছি।
তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ইউনাইটেড সেন্টারের সামনে সিলেট-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, সিলেট আজ নেতৃত্ব শূন্য। বিমানের ভাড়া সকালে একটা, রাতে ১ টা। সিলেট থেকে ঢাকা যেতে ট্রেনের ডাবল ভাড়া দিতে হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১০ দলীয় জোটের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনসিপির জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, খেলাফত মজলিসের সিলেট মহানগরীর সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, এলডিপি সিলেট মহানগর আহ্বায়ক মোজাম্মেল হোসেন লিটন ও জাগপা মহানগরের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন।
ক্বারী মুফতি হাফিজ মুশাহিদ আহমদের কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ ও সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


