শিরোনামঃ-

» সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করায় আরিফুল হক চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
পুণ্যভূমি সিলেটের মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা কোনদিন শোধ হওয়ার নয়।

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা  সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করায় সিলেটের সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

এক বিশেষ বার্তায় তিনি বলেন, সিলেটের সর্বস্তরের মানুষ একদিন পূর্বে জনসমাবেশস্থলে এসে যে অনন্য ইতিহাস তৈরী করেছেন, তার সফলতা সিলেটের মানুষ সহ আমার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীঞ্জের আপামর জনতার।

তিনি আরও উল্লেখ করেন, সিলেটের মানুষ প্রমাণ করেছেন যে, তাদের আত্মীয় ও জমাইকে কিভাবে সম্মান দিতে হয়।

বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সংগঠনের প্রতিটি কর্মী যেভাবে দিনরাত পরিশ্রম করে এই আয়োজন সফল করেছেন, তাদের শ্রম ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

Manual8 Ad Code

বিবৃতিতে আরিফুল হক চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ব্যবসায়ীদের প্রতিও ধন্যবাদ জানান।

তিনি বলেন, সিলেটের এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে যে মানুষ পরিবর্তন চায়। আগামী দিনের প্রতিটি আন্দোলনেও সিলেটের মানুষের এই ঐক্যবদ্ধ শক্তি অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।

Manual5 Ad Code

আরিফুল হক চৌধুরী বার্তায় রাজনৈতিক সহযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক এবং এখানকার তরুণ প্রজন্মের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যেন সিলেটের উন্নয়নে এবং জনগণের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকতে পারেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30