- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি’ স্লোগানে সিলেটে ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসানের গণসংযোগ শুরু
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রথম দিনের মতো ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়।
গণসংযোগে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)।
এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক, জনকল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।”
‘এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি’-এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থনেই দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
প্রথম দিনের গণসংযোগে স্থানীয় বাজার, সড়ক ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ, পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, দলীয় কর্মীরা ও সাধারণ জনগণ সক্রিয়ভাবে অংশ নেন।
নেতৃবৃন্দ জানান, এটি গণসংযোগ কার্যক্রমের সূচনা মাত্র। আগামী দিনগুলোতে জনগণকে সাথে নিয়ে সিলেট-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ আরও জোরদার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক্ব, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নুরুজ্জামান, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর