- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেট নগর ও সদর এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রচারণা
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
আসন্ন গণভোটকে সামনে রেখে সিলেট মহানগর ও সদর এলাকায় ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা চালিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট-১ আসন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রচারণায় অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
তিনি একটি প্রচার ট্রাকে দাঁড়িয়ে মাইকযোগে বক্তব্য প্রদান করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারকালে মাওলানা মাহমুদুল হাসান বলেন, “দেশকে ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত রাখতে হলে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেবে।”
তিনি জনগণকে শান্তিপূর্ণ ও সচেতনভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রচারণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে গণভোটের তাৎপর্য তুলে ধরেন এবং পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
নেতৃবৃন্দ জানান, দেশব্যাপী গণভোটকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সিলেট নগর ও সদর এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়।
আগামী দিনগুলোতে প্রচারণা আরও জোরদার করা হবে বলেও জানান তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর