- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেটে ব্র্যাক ড্রাইভিং স্কুলের যাত্রা শুরু
প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
দক্ষ চালক তৈরিতে ‘দক্ষ প্রশিক্ষক ও মানসম্মত চালক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক’-এই মূলনীতিকে সামনে রেখে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ব্র্যাক ড্রাইভিং স্কুল।
শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর টিলাগড়-আম্বরখানা রোডের টিভি গেইট এলাকায় স্কুলটির নতুন শাখার উদ্বোধন করা হয়।
দেশের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ড্রাইভিং স্কুলের কর্মকর্তারা বলেন, দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ দক্ষ চালকের অভাব এবং ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা।
ব্র্যাক ড্রাইভিং স্কুল কেবল গাড়ি চালানো শেখানো নয়, বরং একজন চালককে পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাক ড্রাইভিং স্কুল সারাদেশে কয়েক হাজার দক্ষ ও মার্জিত চালক তৈরি করেছে।
সিলেটের এই নতুন শাখাটি এই অঞ্চলের তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সড়ক নিরাপত্তায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।
তারা আরো বলেন, নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতে ব্র্যাক ড্রাইভিং স্কুলে নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
এছাড়া চালকদের গাড়ির সাধারণ সমস্যা সমাধান এবং দুর্ঘটনার মুহূর্তে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়েও হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।
সিলেটের টিভি গেইট সংলগ্ন এই শাখায় এখন থেকেই শিক্ষার্থী ভর্তি ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
দেশের সড়ক নিরাপত্তা বিনির্মাণে ব্র্যাকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারন করার পরিকল্পনা রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর