- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিসিকের ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি : রেজাউল হাসান কয়েস লোদী
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ধারণক্ষমতার চেয়েও সেখানে প্রতিদিন রোগী আসেন প্রায় তিনগুণ।
ফলে চিকিৎসা সেবার মান ও সুযোগ-সুবিধা চরমভাবে ব্যাহত হচ্ছে।
জনসংখ্যার তুলনায় সিলেট অঞ্চলে স্বাস্থ্যসেবার অবকাঠামো একেবারেই অপ্রতুল।
তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে সিলেটে আরও হাসপাতাল স্থাপন এবং বিদ্যমান হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি।
একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন, যা বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীও মানসম্মত চিকিৎসা সেবা পাবে।
তিনি বলেন, স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা অত্যন্ত জরুরি।
এতে একদিকে সাধারণ মানুষ উপকৃত হন, অন্যদিকে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পায়।
তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মুন্সিপাড়ায় সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সৌজন্যে ফ্রি ব্লাড নির্ণয়, ব্লাড প্রেশার মাপা, রেনডম ব্লাড সুগার (আরএসবি চেকআপ), রেগুলার চেকআপ ও ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট নগরীর মুন্সিপাড়াস্থ ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মো. শামীম আহমদ চৌধুরীর বাসভবনে এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি সালেহ আহমদ গেদার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা সাচ্চুর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা দলের সাবেক সিনিয়র সহ সভাপতি রাহেলা আক্তার চৌধুরী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লাহিন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল বাছিত, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ৩নং ওয়ার্ড যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলওয়ার, ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, শ্রমিকদল নেতা মানিক মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা আমিন আহমদ প্রমুখ।
মেডিকেল টিমে যারা ছিলেন, ওয়েসিস হাসপাতাল চেয়ারম্যান ডা. সুলাইমান আহমেদ, সিওমেক ডেন্টাল ইউনিট প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম সাগর, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের প্রভাষক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন, ডা. সাদমান সাকিব সান, ডা. আব্দুল মতিন মিজান।
মেডিকেল টিম পরিচালনা করেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ শাখা ছাত্রদল সভাপতি ইজাজ শাফিন চৌধুরী।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৪ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা


