শিরোনামঃ-
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» ৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলার ৭ম দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেটে চলছে ১০ দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’।
নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গনে বইমেলা চলছে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন মেলা চলাকালে মঞ্চে চলছে নানা আয়োজন।
শুক্রবার (১৬ জানুয়ারী) বইমেলার ৭ম দিন বিকেল ৪টায় মেলামঞ্চে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।
পৃথক তিনটি বিভাগ ক-খ-গ গ্রুপে শিশু থেকে ৮ম শ্রেণীর প্রায় ৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেন।
সন্ধ্যা ৬টায় মেলামঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সাংবাদিক ও সংগঠক আব্দুল আউয়াল মিসবাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহ সভাপতি বদরুজ্জামান সেলিম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ তারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, যুগ্ম সম্পাদক শাহীন হোসেন, মদিনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোর্শেদ এবং কবি ও গবেষক তাবেদার রসুল বকুল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রাবন্ধিক মাওলানা শামসীর হারুনুর রশীদ।
এদিকে, রোববার (১৮ জানুয়ারি) আলোর অন্বেষণ বইমেলার ৯ম দিন সন্ধ্যা ৬টায় বইমেলা মঞ্চে আলোর অন্বেষণ সাহিত্য পদক-২০২৬ প্রদান করা হবে।
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকার স্বরূপ একজন সাহিত্যবোদ্ধাকে আজীবন সম্মাননাসহ ৫ জন কবি সাহিত্যিককে পদক প্রদান করা হবে।
আয়োজকরা জানান, সাহিত্যচর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭১ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর