শিরোনামঃ-

» প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধাবী শিক্ষার্থীরাই জাতির প্রকৃত সম্পদ : রেজাউল হাসান কয়েস লোদী

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই একটি জাতির প্রকৃত সম্পদ।

আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে এবং দেশ ও সমাজকে এগিয়ে নেবে। তাই তাদের সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষা প্রদান করা সময়ের দাবি।

তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ভালো ফলাফলই নয়, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে।

Manual4 Ad Code

পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগেই একজন শিক্ষার্থী সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা প্রশংসার দাবিদার।

কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হারুনুর রশীদ হারুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শাকুর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর এমদাদ হোসেন চৌধুরী, সিলেট ল’কলেজের প্রিন্সিপাল এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, আরটিসি’র চেয়ারম্যান মো. আসাদুল হক আসাদ।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক আহমদ, সহ-সভাপতি শিহাব উদ্দিন, হাজী আলমগীর হোসেন, ফখরুজ্জামান ওয়াসিম, এনামুল হক, আমিরুল ইসলাম, মো. হানিফ আহমদ, তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আহমদ রায়হান, শামীম আহমদ, শাহান আহমদ, মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক এডভোকেট শাহীদ আলী শাহীদ, জাহেদ আহমদ, জেলা সাধারণ সম্পাদক শিপন আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, তুহিন আহমদ, শামিউর রহমান তোহা, আবু তাহের, জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন, রাজন খান, শাহপরান থানা কমিটির সভাপতি শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সুবেদ মাহমুদ, রুবেল আহমদ, জুবের আহমদ, শরীফ আহমদ, নুরুল আমিন মেম্বার, ওয়াহিদ, আব্দুল হান্নান, রিপন, মান্নান, জাকির প্রমুখ।

অনুষ্ঠানে শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30