শিরোনামঃ-

» সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল এর কুশল বিনিময় অব্যাহত

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর ১৭নং ওয়ার্ডের কাজিটুলা বাজারে সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন।

এসময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, স্থানীয় নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত মামুন বেপারি, নাজির আহমদ, রফিক আহমেদ, ফাহিম ইসলাম, ইমন আহমদ, মো. ঝুমন খান, মাহিন সাজ্জাদ প্রমূখ।

Manual7 Ad Code

কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাসদ শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অবিচলভাবে কাজ করছে। এদেশের জনগণ দেখছে স্বাধীনতার পর সময় যত পেরোচ্ছে বৈষম্যও ততই বেড়ে চলেছে।

Manual6 Ad Code

১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে দেশের জনগণ বারে বারে গণবিরোধী স্বৈরাচারী সরকার হটিয়েছে, অভ্যুত্থান করেছে। ’২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, জনতা রক্ত দিয়ে যে অভ্যুত্থান করে স্বৈরাচারী সরকারকে হটালো, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারাও গণমানুষের স্বার্থের বদলে সংস্কার, আদেশ, গণভোট ইত্যাদি অপ্রয়োজনীয় বিতর্কে সময়ক্ষেপণ করছে।

প্রণব জ্যোতি পাল, সহ সর্বত্র গ্যাস সংযোগ চালু, সিলেট নগরীর জলাবদ্ধতা ও বিশুদ্ধ পানির সংকট নিরসনের আহ্বান জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30