- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর জৈন্তাকে নতুন রূপে সাজাতে হবে : আরিফুল হক চৌধুরী
প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আধুনিক শিক্ষায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বহুমুখী। বেগম জিয়ার হাত ধরে বাংলাদেশে আধুনিক শিক্ষার বিল্পব ঘটে।
তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা, ‘শিক্ষা-উপবৃত্তির’ প্রচলন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটান, যা মেয়েদের উচ্চশিক্ষা ও ক্ষমতায়নের ব্যাপক সুযোগ তৈরী করে।
তিনি বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন’ প্রণয়ন, দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনা, ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচি চালু করেন এবং ছাত্রীদের শিক্ষা উপবৃত্তি চালু করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারী-২০২৬) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরো বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক, যুগোপযোগী, কারিগরি শিক্ষার বিকল্প নেই। তথ্য প্রযুক্তির যুগে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, যে শিক্ষা নিজের, পরিবার-দেশ ও সমাজের কল্যাণে আসেনা এমন শিক্ষা গ্রহণ করে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। মা-বাবার আদর্শে সন্তান বড় হয়।
সুতরাং অভিভাবকদের উচিত সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে মানবিক, সহানুভূতিশীল, আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যা তাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে আসে।
পৃথক দোয়া মাহফিল পূর্বে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তাপুর একটি প্রাচীন জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর এই এলাকাকে নতুন রূপে সাজাতে হবে।
ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। এই এলাকা এতো অবহেলিত, রাস্তা নেই, ভালো স্কুল নেই, পানি-চিকিৎসা সেবার ব্যবস্থা নেই।
আল্লাহর হুকুমে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, এক বছরের মধ্যে মৌলিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ।
পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তেয়াজ আলী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশীদ সরকার, শ্রমিকদের সভাপতি আব্দুর রব,দরবস্ত ইউনিয়ের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস উদ্দিন লিপু, নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি পয়কি মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি লালা মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিবুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আতিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিব্বির আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজদ আলী, উপজেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুলেমান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ দুলাল, সদস্য নাজিম উদ্দিন, মো. কিবরিয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন সাগর, বিএনপি নেতা আব্দুস শুকুর, তাহের আলী কলাই, নুরুল আমীন, কাজী আতিক, যুবদল নেতা আব্দুল হাসিম, সেলিম আহমদ, নাজিম উদ্দিন, রাসেল আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৮ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন


