- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» নারী শিক্ষা ও ক্ষমতায়নে দেশনেত্রীর অবদান অবস্মরণীয় : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
রাজনীতিতে এক উজ্জ্বল ব্যতিক্রমী নেত্রী বেগম খালেদা জিয়া : খন্দকার মুক্তাদির
নিউজ ডেস্কঃ
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিজের ব্যক্তিত্ব দিয়ে সব মানুষের হৃদয় জয় করেছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার পরিমিতিবোধ, ব্যবহার, আচার-আচরণ এবং সংযত কথাবার্তা এ দেশের শান্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছে।
খালেদা জিয়া সেই বিরল রাজনীতিবিদদের একজন, যিনি জনগণের অধিকার আদায়ের জন্য গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসেছিলেন। তার আপসহীন নেতৃত্ব, দৃঢ়প্রতিজ্ঞ অবস্থান এবং জনগণের প্রতি দায়িত্ববোধের কারণে বারবার নিপীড়িত-নির্যাতিত হয়েও তিনি তার নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত হননি।
খন্দকার মুক্তাদির মঙ্গলবার (১৩ জানুয়ারি) দক্ষিণ সুরমার মোমিনখলাসহ নগরীর বিভিন্নস্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও নিস্বার্থ পরিবারের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ সংলগ্ন চান্দের হাটে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
মুক্তাদির বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছিলেন, গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার নেতৃত্বে নারী শিক্ষা ও ক্ষমতায়নে পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তার শাসনকালে দুর্নীতি ও রাজনৈতিক সংঘাতের অভিযোগও ছিল, যা তাকে অনুগত সমর্থক ও সমালোচক উভয়ই জুগিয়েছিল।
অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম।
বিএনপির মোমিনখলা পাড়া কমিটির সভাপতি আবু হাসান সাহেদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ সভাপতি আফজল উদ্দিনের পরিচালনায় যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল, আবুল কালাম প্রমুখ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, আশফাক আহমদ। দোয়া পরিচালনা করেন মোমিনখলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৯ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর