শিরোনামঃ-

» স’মিল শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
স’মিল শিল্প সেক্টরে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে এবং অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবিতে সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্টঃ ৭৭২)’এর সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন স্বাক্ষরিত স্মারকলিপি সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসক সিলেট মাধ্যমে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে।

একই সাথে সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘ, ফেঞ্চগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘ, দক্ষিণ সুরমা উপজেলা স’মিল শ্রমিক সংঘ, নবীগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘ, শ্রীমঙ্গল উপজেলা স’মিল শ্রমিক সংঘ, সুনামগঞ্জ সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘ, বড়লেখা উপজেলা স’মিল শ্রমিক সংঘ স্মারকলিপি প্রদান করে।

নেতৃবৃন্দ বলেন ২০২২ সালের ৬ জুন স’মিল শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। এর পর থেকে গত তিন বছর সাত মাস অতিবাহিত হলেও নতুন মজুরি ঘোষণা হয়নি।

এদিকে পণ্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসাব অনুযায়ী মূল্যস্ফীতি বর্তমানে প্রায় ৯ শতাংশের কাছাকাছি হলেও প্রকৃত হিসেবে তা আরও বেশি।

Manual5 Ad Code

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে শ্রমিকরা মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে।

Manual5 Ad Code

গত বছরের ১৭ নভেম্বর সরকার জারি করা শ্রম (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী তিন বছর অন্তর ন্যূনতম মজুরি ঘোষণা বাধ্যতামূলক হলেও স’মিল শিল্পে এখনও সে প্রক্রিয়া শুরু হয়নি। তাই নতুন মজুরি বোর্ড গঠনের মাধ্যমে বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যূনতম মজুরি ঘোষণা এখন অপরিহার্য।

স’মিল শিল্প অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও মালিকপক্ষ কর্মস্থলে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে না। শতকরা প্রায় ৬০ ভাগ শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়। যা অনেক ক্ষেত্রে অঙ্গহানি বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা বা ক্ষতিপূরণও প্রদান করা হয় না।

শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, সাপ্তাহিক ছুটি, নৈমিত্তিক ছুটি, চিকিৎসা ছুটি, উৎসব ছুটি, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরি, মাতৃত্বকালীন সুবিধা সহ নানা অধিকার শ্রমিকদের প্রাপ্য হলেও বাস্তবে এর কোনোটিই কার্যকর নয়।

Manual7 Ad Code

ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন “স’মিল শ্রমিকদের জন্য অবিলম্বে মজুরি বোর্ড গঠন এবং নতুন ন্যূনতম মজুরি ঘোষণা সময়ের দাবি।

Manual3 Ad Code

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।”

এদিকে স্মারকলিপির অনুলিপি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জেলা প্রশাসক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

একইভাবে রাজধানীর ঢাকার মিরপুর অঞ্চলে স’মিল শ্রমিকদের ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে চলমান কর্মবিরতি’তে একাত্নতা প্রকাশ করা হয় এবং অবিলম্বে শ্রমিকদের ন্যাংসংগত দাবি বাস্তবায়ন করার জন্য মালিক ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31