- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেটে রোটারি জোন-১ এর উদ্যোগে জোনাল ইন্টার সিটি মিটিং অনুষ্ঠিত
প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেটে রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে জোনাল ইন্টার সিটি মিটিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। Ethics in Vocation-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় রোটারি জোন-১ সিলেটের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
পেশাগত জীবনে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক কর্মকাণ্ডে রোটারির ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
প্রোগ্রাম চেয়ারম্যান পিপি গোলাম হামিদ বাবুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কান্ট্রি কোঅরডিনেটর পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান।
বিশেষ বক্তা ছিলেন, ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃকঃঅবঃ এম আতাউর রহমান পীর, এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর সিদ্দিকুর রহমান।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন, বিএনপি মনোনীত সিলেট ১ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদির।
ডি ৬৫ রিপসা টিমের এডমিন পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর সিনিয়র নেতৃবৃন্দ।
আলোচকরা বলেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনে নৈতিকতা বজায় রাখার মধ্য দিয়েই টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।
রোটারি সদস্যদের নিজ নিজ পেশায় সততা, মানবিকতা ও দায়বদ্ধতার অনুশীলন বাড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় আরও বলা হয়, সমাজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে রোটারির ভূমিকা আরও বিস্তৃত করতে হলে ক্লাবগুলোর মধ্যে সমন্বয় ও আন্তঃনগর সহযোগিতা জোরদার করতে হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর