- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» শহীদ জিয়া ও বেগম জিয়ার দূরদর্শিতা অনুসারণ করে তারেক রহমানে নেতৃত্বে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী প্রধান হয়ে গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবা করার জন্য আপসহীন ছিলেন। ভোগ-বিলাশ ও আয়েশ ত্যাগকরে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। তাইতো জনগণ তাকে রাজকীয় বিদায় দিয়েছেন।
শহীদ জিয়া ও বেগম জিয়ার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেটা অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, অসীম ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে সংকট মোকাবিলা করে খালেদা জিয়া দেশের মানুষের পাশে ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগিয়ে যাবে। দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এ দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ভিত্তি দৃঢ় হয়।
তিনি শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট মহানগর ও সদরের বিভিন্নস্থানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করে উপরোক্ত কথাগুলো বলেন।
আখালিয়া সুরমা আবাসিক এলাকা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন, নগরী দরগাহগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সিলেটস্থ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার সমিতির সাথে মতবিনিময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে দোয়া মাহফিল, ৯নং ওয়ার্ডের সুরমা আবাসিক এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আ ম অহিদ আহমদ, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রফেসর ড. তোফায়েল আহমেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, আমির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহজামান নুরুল হুদা, খাদিমনগর ইউনিয়ন চেয়ারম্যান দিলোয়ার হোসেন, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মো. কবিরুল ইসলাম ও সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর