শিরোনামঃ-

» বাংলাদেশ যুব জোট, সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৬ | বুধবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ যুব জোট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট নগরীর বালুচর এলাকায় নেতৃবৃন্দ শাতীর্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।

Manual2 Ad Code

মানবিক এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নেওয়া হয়।

Manual7 Ad Code

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ যুব জোট, সিলেট জেলা শাখার সভাপতি এইচ এম জাকারিয়া সুমন ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেটের খোলা কাগজ-এর সম্পাদক ও প্রকাশক বদরুর রহমান বাবর এবং ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার সৈয়দ জয়নাল আবেদিন আবিদ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলা যুব জোটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

উপস্থিত বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতা বৃদ্ধির এই সময়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

বক্তারা আরও জানান, বাংলাদেশ যুব জোট জেলা শাখা শুরু থেকেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Manual2 Ad Code

ভবিষ্যতেও দেশের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30