শিরোনামঃ-

» বেগম জিয়া চিরদিন দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন : বদরুজ্জামান সেলিম

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, দেশনেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এমন এক জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী, যাকে দলমত নির্বিশেষে মানুষ হৃদয় থেকে ভালোবাসে।

Manual8 Ad Code

বহু আগেই বেগম খালেদা জিয়া জাতির হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। দেশজুড়ে সর্বস্তরের মানুষ তার জন্য শোকাহত।

তিনি বলেন, বেগম জিয়ার দূরদর্শী নেতৃত্বে দেশ একসময় স্থিতিশীলতা ও আস্থার পরিবেশে ছিল, যা এখনো অনেকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি মঙ্গলবার (৬ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন কালে এ কথাগুলো বলেন। অসুস্থতার কারণে লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

Manual5 Ad Code

পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের উদ্দেশ্যে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর প্রদান করেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সাবেক একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল, ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি ডা. শফিউল্লাহ, খুলনা মহানগর বিএনপির সাবেক শিল্প সচিব ও খুলনা চেম্বারের পরিচালক হাফিজুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Manual6 Ad Code

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং প্রার্থনা করেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30