শিরোনামঃ-

» দলদলি চা বাগানে ৫নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৬ | শনিবার


Manual5 Ad Code

মানবতার সেবা পেতে ধর্ম বর্ণের কোন ভেদাভেদ থাকতে পারেনা : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করতে ধর্ম ও বর্ণের কোন পার্থক্য থাকতে পারেনা। ইসলামও আমাদের এই সুমহান শিক্ষা দিয়ে থাকে।
বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জল আবাসভুমি। এখানে ধর্ম বর্ণে কোন পার্থক্য নেই। এখানে স্ব স্ব ধর্মের লোক স্বাধীনভাবে নিজ ধর্ম কর্ম পালন করতে পারছে।
সম্প্রীতির এই উজ্জল ধারাকে বহাল রাখতে হবে। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে।
Manual8 Ad Code

তিনি বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও শীতের প্রকোপ বাড়ছে। প্রচন্ড শৈত্য প্রবাহে জনজীবন আজ অতিষ্ঠ।

এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এমতাবস্থায় ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় শীতার্ত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি শনিবার (৩ জানুয়ারী) সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে ৫নং ওয়ার্ডের দলদলি চা বাগানে হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

ওয়ার্ড সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারী আহমেদুর রহমান খান হিনুর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিমানবন্দর থানা আমীর মো: শফিকুল আলম মফিক, নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ।

Manual7 Ad Code

চা বাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দলদলি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, সেক্রেটারী রিপন কর্মী, চা শ্রমিক নেতা নূর হোসেন, মনোরঞ্জন দাস, হরিচরণ দাস, সঞ্জয় শীল, শ্যামল মুন্দা ও মিলন দাস প্রমূখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930