- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের মানবিক তৎপরতা অব্যাহত থাকবে : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যে দেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে। চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।
আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। জাতির প্রত্যাশা পুরণে কাজ করতে চাই। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ ও তরুণ প্রজন্মের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
এজন্য প্রয়োজন ঈমানদার দেশপ্রেমিক জনতা। জামায়াত সেই দেশপ্রেমিক জনতা গঠনে কাজ করছে। জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের মানবিক তৎপরতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
তিনি বলেন, আল্লাহতায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো।
শুধু তাই নয়, বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।
তিনি শুক্রবার (২ জানুয়ারী) নগরীর বালুচর এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রাব্বানির সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মজলিসে শুরা সদস্য ও শাহপরান থানা পশ্চিমের আমীর মোহাম্মদ শাহেদ আলী।
বৈঠকে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন, ৩৬নং ওয়ার্ড জামায়াত নেতা সামসুল আলম, ইকবাল আহমদ বাদল, সোহাগ আহমেদ, মিসবাহ উদ্দিন বাইছ ও সাইফুল আলম প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর