- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» নান্দনিক পরিবেশে সুরমা নদীর বুকে ভাসমান ‘ওয়েভ পয়েন্ট ক্যাফে’র উদ্বোধন
প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও একধাপ এগিয়ে নিতে সুরমা নদীর বুকে নান্দনিক পরিবেশে ভাসমানভাবে উদ্বোধন করা হয়েছে ‘ওয়েভ পয়েন্ট ক্যাফে’।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঘাসিটুলা মজুমদারপাড়ার ৪নং রোডের পশ্চিমপাশে সুরমা নদীর তীরে এই ব্যতিক্রমধর্মী ক্যাফেটির উদ্বোধন করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা বলেন, নদীর উপর ভাসমান এই ক্যাফে শুধু খাবারের স্থান নয়, বরং এটি প্রকৃতি উপভোগের এক অনন্য অভিজ্ঞতা। এ ধরনের উদ্যোগ সিলেটকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
যারা এখানে খেতে ও সময় কাটাতে আসবেন, তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।
ক্যাফের পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়, সুরমা নদীর সৌন্দর্যকে অক্ষুন্ন রেখে আমরা এমন একটি ক্যাফে গড়ে তুলেছি, যেখানে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো যাবে। গ্রাহকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুব কাদির শাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সমাজ কল্যাণ সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ লোকমান, সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, সিলেট মহানগর বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদক মো. জালাল উদ্দিন শামী, কোতোয়ালী থানা যুবদলের যুগ্ম সম্পাদক মো. খলিল, বিজনেস পাটনার আব্দুস শহিদ, মো. মোরশেদুর রহমান কাদির, খলিলুর রহমান, মো. বাবলু মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২২০ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর