- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেটের পরিবহন শ্রমিকদের কাছে বেগম জিয়ার জন্য দোয়া চাইলে খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৫ | বুধবার
‘পরিবহন শ্রমিকদের সু-প্রশিক্ষিত এবং মর্যাদাকর হিসেবে তৈরি করা হবে’
নিউজ ডেস্কঃ
পরিবহন মালিক শ্রমিক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সিলেট-০১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় তিনি বলেন, আমিও পরিবহন ব্যবসায়ী পরিবারের মানুষ। আমি আপনাদেরই একজন উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
সমাজের সবকিছুতে ভারসাম্য না থাকলে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পরিবহন সেক্টরে আধুনিকায়ন করতে হবে।
সিলেটের পরিবহন শ্রমিকরা সু-প্রশিক্ষিত এবং মর্যাদাকর হিসেবে তৈরি করা হবে। যা দেশের মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন হবে ইনশাআল্লাহ।
এদিকে আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে মহানগরীর কুদরত উল্লাহ মার্কেট, রাজা জিসি স্কুল রোড, হাসান মার্কেটসহ বন্দর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম প্রমুখ।
এছাড়া বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম লষ্করের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লষ্কর, সহসভাপতি মঈনউদ্দীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ২১৫৯ কার্যকরী সভাপতি কাওছার আহমদ, সিলেট জেলা ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়ন ১৩২৬ এর সভাপতি রুনু মঈন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি শ্রমিক ঐক্যজোট ২০৯৭ এর কার্যকরী সভাপতি দিলোয়ার হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ


