- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
» আ.লীগের চেয়ারম্যানের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর তালুকদার
প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদের দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
তিনি সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট এর এডিটর ইন চিফ ও দৈনিক দিনকাল এর সিলেট অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার চলাকালে পবিত্র ঈদ উল আযহার সময় দুর্গতদের জন্য দেয়া গরু আত্মসাৎ করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় শালিসও হয়। এর সূত্র ধরে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর ২০২২ সালের ৩১ আগস্ট সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার সহ ১৩জনকে আসামী করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন আওয়ামীলীগের চেয়ারম্যান ইমাদ। মামলাটি দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
পরে তৎক্ষালীন সরকার দলের জনপ্রতিনিধি ও নেতাদের চাপে সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন ভাবে ৩ জন সাংবাদিক সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই। এর পর সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।
সর্বশেষ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দীর্ঘ পর্যালোচনা শেষে মামলাটি খারিজ করে দেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের পেশকার মুনজের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেন, বিগত সময়ে সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য কালো আইন করা হয়েছিল।
সেই আইনেই আমরা মামলা ও হয়রানীর শিকার হয়েছি। এই মামলাটির বাদি একজন চিহিৃত দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট। সর্বশেষ জুলাই বিপ্লবের সময়েও নিরিহ ছাত্রজনতার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন। মামলাটিতে গ্রেফতারী পরোয়ানা/হুলিয়া মাথায় নিয়ে ঘুরছিলাম, এক পর্যায়ে এই মামলাটির জন্য দেশত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ মুক্ত হলাম। আলহামদুলিল্লাহ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৫ বার
সর্বশেষ খবর
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর