- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে
- জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
- সিলেটে স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি
- আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
- মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
» যাঁরা পরিশ্রম করবে, তাঁরা সমাজ পাল্টে দেবে : জেলা প্রশাসক
প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নারীদের পরিশ্রমী হওয়ার আহবান জানিয়ে বলেছেন, যারা পরিশ্রম করবে,তারা সমাজ পাল্টে দেবে।
তিনি বলেন, আমি চাই সেই পরিশ্রমী মা, সেই পরিশ্রমী বোন, সেই পরিশ্রমী স্ত্রী, যারা সন্তানকে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজকে আলোকিত করবে।
তিনি পৃথিবীর বিভিন্ন জায়গার নারীদের পরিশ্রমী ও জয়ী হওয়ার দৃষ্টান্ত তুলে ধরে বলেন,নারীরা পরিশ্রম করলে স্বাবলম্বী হতে পারে।পরিবার, সমাজ ও দেশের সমৃদ্ধি নিয়ে আসতে পারে।তিনি সিলেট জেলার নারীদের পরিশ্রম করে জীবিকা নির্বাহের প্রতি আহবান জানান।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উদ্যোগে দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে অনুদান এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দু’স্থ ও অস’হা’য় নারীদের মধ্যে অর্থ ও প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।
মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের চাইল্ড রাইটস অফিসার প্রিয়াংকা দাস রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের প্রোগ্রাম অফিসার শামসুন্নাহার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন,যারা প্রশিক্ষণ নিয়েছেন,তাদেরকে কাজে মনোযোগ দিতে হবে।তিনি বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রথম স্ত্রী খাদিজা (রা:) ব্যবসায়ী ছিলেন।
ইসলামের ইতিহাস খোঁজলে দেখা যায় নারীরা যুদ্ধেও গিয়েছে। তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশ যেমন,জাপান,ফিলিপাইনে নারীরা অনেক এগিয়ে।
তিনি বলেন, ভালো ভালো বিশ্ববিদ্যালয়েও নারীরা এগিয়ে। জ্ঞানার্জনের প্রতি ইঙ্গিত করে জেলা প্রশাসক বলেন, পরিশ্রম মানুষকে সাফল্য এনে দেয়।তিনি পরিশ্রমী হতে সকলের প্রতি আহবান জানান।
সভায় ৩০ জন প্রশিক্ষিত নারীকে ৩০টি সেলাই মেশিন ও ৫ জন দু:স্থ নারীকে দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৪ বার
সর্বশেষ খবর
- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে
- জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
- সিলেটে স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর