শিরোনামঃ-

» ৭ দফা দাবিতে সিলেটে আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৫ | সোমবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
শিক্ষকদের ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেটের উদ্যোগে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পক্ষে প্রধান উপদেষ্টা বরাবরে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, ফেডারেশনে সিলেট বিভাগীয় সমন্বয়ক জাহেদুর রহমান চৌধুরী, জেলার উপদেষ্টা উপাধ্যক্ষ ফয়জুল্লাহ বাহার, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সিলেট মহানগর সেক্রেটারী অধ্যক্ষ গোলাম রাব্বানী, আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ জসীম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক পরিষদ সিলেট মহানগর সেক্রেটারী মো. মোস্তফা কামাল, মুহাদ্দিস, মোঃ হাবিবুল্লাহ, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো. নুরুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল মোতালেব, আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড সিলেটের শিক্ষক মো. আ. জলিল, শাহ মাহমুদুল হক, আলমগীর হোসেন, মো. আব্দুল মোতালেব ও সহকারি শিক্ষক ফারুক আহমেদ প্রমূখ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক চত্বরে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আমরা সমর্থন করি।
বাড়িভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান ও নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930