শিরোনামঃ-

» ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার


Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ

সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন চট্ট-২১৭৪ এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর টেকনিক্যাল রোডস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

নির্বাচন উপ-পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সচিব মো. কাপ্তান মিয়া।

Manual3 Ad Code

সভায় বক্তব্য রাখেন, সহকারী নির্বাচন কমিশনার আইয়ুব আলী, জসিম উদ্দিন ও মনির হোসেন। এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।তফসিল মতে, মনোনয়নপত্র দাখিল ২৬-২৭ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ১৮ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সভায় বক্তারা বলেন, শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন হলো শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার শক্তিশালী প্ল্যাটফর্ম। তাই এই নির্বাচন কেবল নেতৃত্ব বাছাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শ্রমিকদের ঐক্য, সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

Manual7 Ad Code

সভায় উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে, তফসিল অনুযায়ী সব কার্যক্রম স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন করা হবে। প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব।

উল্লেখ্য, আসন্ন এই নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্রার্থী ও সমর্থকরা গণতান্ত্রিক আচরণ বজায় রেখে নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31