শিরোনামঃ-

» অবশেষে লালাবাজার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

দীর্ঘ সূত্রিতার পর পরিষদের কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্য  দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তোয়াজিদুল হক তুহিন-এর ‘অনুপস্থিতি’র কারণে এ ইউপি-তে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক অফিস আদেশে সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম লালাবাজারে প্রশাসক নিয়োগ দেন।

Manual8 Ad Code

অফিস আদেশে উল্লেখ- ‘স্থানীয় সরকার বিভাগের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭,৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর পরিপত্র ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসাররের ২১/০৮/২০২৫ তারিখের ০৫.৪৬,৯১৩১,০০০,৪১,০৩৯,২০১৮.৮৩১ নম্বরপত্রের পরিপ্রেক্ষিতে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সার্বিক কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাহাব উদ্দিন মুন্নাকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

Manual5 Ad Code

নিযুক্ত কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।’

প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঊর্মি রায়।

Manual6 Ad Code

বুধবার পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন মুন্না প্রথম কার্যদিবস পালনকালে তিনি পরিষদের সদস্যসহ কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালন কালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে পরিষদে প্রশাসক নিয়োগ ও দায়িত্ব গ্রহণ করায় ভুক্তভোগী ইউনিয়নবাসীর মধ্যে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31