শিরোনামঃ-

» সিলেটের বিভিন্ন স্থানে জামায়াতের লিফলেট বিতরণ

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

Manual3 Ad Code

৫ দফা দাবীতে সিলেটে জামায়াতের শুক্রবার বিক্ষোভ কর্মসূচী সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।

হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের পক্ষ থেকে সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি জানানো হয়েছে।

Manual1 Ad Code

এই দাবির পক্ষে দেশের অধিকাংশ রাজনৈতিক দল পৃথক যুগপৎ কর্মসূচী ঘোষণা করেছে। সিলেটে জামায়াতের উদ্যোগে আগামী শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি এইচএম হামিদুর রহমান আজাদ। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে উক্ত বিক্ষোভ কর্মসূচীকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

Manual4 Ad Code

তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) পৃথক সময়ে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শুক্রবারের বিক্ষোভ কর্মসূচীকে সফলের লক্ষ্যে সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট ও আদালত প্রাঙ্গন সহ বিভিন্ন স্থানে ৫ দফার পৃথক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বন্দরবাজার কোর্ট পয়েন্ট প্রাঙ্গনে লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল।

Manual7 Ad Code

এছাড়া এসময় মহানগরীর কোতোয়ালী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের সকল স্তরের বিপুল সংখ্যক জনশক্তি উপস্থিত ছিলেন।

সিলেটের আদালত প্রাঙ্গনে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী থানা আমীর এডভোকেট মো. আলীম উদ্দীন, সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সহকারী সেক্রেটারী এডভোকেট মো. আজীম উদ্দীন, সহকারী সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুল খালিক, বায়তুলমাল সেক্রেটারী এডভোকেট সফিকুল ইসলাম, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট মাসহুদ আহমদ মহসিন, এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট বদরুল ইসলাম, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট সায়েম খান, এডভোকেট কবির আহমদ, এডভোকেট আব্দুল কাইয়ুম, এডভোকেট আফজালুর রহমান, আবু হায়দার ও আব্দুল কাদির প্রমুখ। এছাড়া এসময় সিলেট জেলা বারের বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

এছাড়া বুধবার পৃথক সময়ে দক্ষিণ সুরমা থানা, শাহপরান পূর্ব থানা, সদর উপজেলা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।

জামায়াতের ৫ দাবিসমূহ হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

Manual3 Ad Code

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31