- তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ
- মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিটির ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল
- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার
- ২৪ নম্বর ওয়ার্ডে সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসকের সঙ্গে সিকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
» সিলেটে যানজট নিরসন, অবৈধ সিএনজি বন্ধ ও পাথর কোয়ারি পুনরায় চালুর জোর দাবি
প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন সেক্টরের নানা সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা লোকমান আহমদ এবং সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহির লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি জেলার অন্তর্গত ১৩টি রোড উপ-কমিটির সমন্বয়ে একটি নির্দলীয় ও গণতান্ত্রিক মালিক সংগঠন হিসেবে পরিচালিত হয়ে আসছে।
বিগত ৫ ডিসেম্বর ২০২৪ সালে নিয়মিত বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলের মাধ্যমে ৫৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়, যা বর্তমানে দায়িত্ব পালন করছে।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: অবৈধ সিএনজি চলাচল বন্ধ: হাইওয়েতে রেজিস্ট্রেশনবিহীন, অন্য জেলার ও অদক্ষ চালকদের মাধ্যমে পরিচালিত সিএনজির কারণে দুর্ঘটনার হার বাড়ছে। হাইকোর্টের নির্দেশনার আলোকে এই অনিয়ম বন্ধের দাবি জানানো হয়।
পাথর কোয়ারি পুনরায় চালু: ২০১৮ সালে বন্ধ হয়ে যাওয়া কোয়ারিগুলো চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, “জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইজারা বন্ধের নির্দেশ বাতিল করে সিলেট অঞ্চলের পাথর ব্যবসায়ীদের বিজয় নিশ্চিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার তা স্থগিত করা হয়।”
সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি: পরিবহন আইনে বাসের আয়ুকাল ২০ ও ট্রাকের ২৫ বছর নির্ধারণ এবং ফিটনেস সনদ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্তকে ষড়যন্ত্র বলে অভিহিত করা হয়। এর বিরুদ্ধে ১ জুলাই প্রতিবাদ সভাও হয়।
ভাড়া বৃদ্ধি ও চালকদের প্রশিক্ষণ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তুলনায় পরিবহন ভাড়া না বাড়ায় মালিকরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করা হয়।
দুর্ঘটনা রোধে চালকদের নিয়মিত প্রশিক্ষণ ও পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।
বিদ্যুৎ খাতে প্রিপেইড মিটারের বিরোধিতা: সংগঠনের পক্ষ থেকে প্রিপেইড মিটারের বিরুদ্ধে জনমত গড়ে উঠায় দ্রুত এ ব্যবস্থার প্রত্যাহার দাবি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যে সভাপতি মাওলানা লোকমান আহমদ কোন গাড়ির মালিক নন।
এই দাবিকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করে বলা হয়, তিনি ২০০২ সাল থেকে বিভিন্ন সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং পরিবহন সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে সভাপতির পক্ষ থেকে প্রশাসন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিবহন খাতকে সুশৃঙ্খল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য ও জেলার অন্তর্গত বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার
সর্বশেষ খবর
- তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ
- মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিটির ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : মুহাম্মদ ফখরুল ইসলাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর