- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিসিকের খোজারখলায় লায়ন খায়রুন্নেছা শেলীর উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ফি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী লায়ন খায়রুন্নেছা শেলীর উদ্যোগে খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা শনিবার (৫ জুলাই) সকালে খোজারখলা সরকারি প্রথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ মাজহার উদ্দিন সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে এলাকার মুরব্বীয়ান, খোজারখলা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, সমাজসেবী, রাজনীতিবীদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীদের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি চিকিৎসক টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় রোগীদের চশমা ও ঔষধ প্রদান করেন এবং বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন করানো হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। সময় মতো চোখের যত্ন ও চিকিৎসা গ্রহণ না করলে অনেক সমস্যার সম্মূখীন হতে হয়। সমাজের দরিদ্র ও অল্প আয়ের মানুষগণ যা আয়-রোজগার করেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, চোখের চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। ঠিক তেমনই এই সময়ে সমাজসেবী লায়ন খায়রুন্নেছা শেলীর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
বক্তারা, তাঁর মতো সমাজের বিত্তবান ও সমাজসেবীদেরকে দেশ, সমাজ, রাষ্ট্রের উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৫ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর