শিরোনামঃ-

» সিলেটের মালিক-শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত ধুপাগুলে গণ অনশন ও অবস্থান কমূসূচি পালন

প্রকাশিত: ৩০. জুন. ২০২৫ | সোমবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি কর্মসূচিতে গণ অনশন ও অবস্থান কর্মসূচি যোগ করা হয়েছে।

এরই অংশ হিসেবে সোমবার (৩০ জুন) সিলেটের সদর উপজেলার ধুপাগোল শহীদ মিনারে এক গণ অনশন ও অবস্থান কর্মসূচি সকাল থেকে বেলা ২টা পর্যন্ত পালন করা হয়। সিলেটের সকল পাথর কোয়ারীর ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও ট্রাক শ্রমিকদের হয়রানি ও সকল ক্রাশার মালিকদেরকে ব্যবসার সুযোগ এবং বিদ্যুৎ মিটার পূণরায় ফেরত দেওয়ার দাবীতে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

Manual1 Ad Code

সিলেট সদর পাথর স্টোন ক্রাশার মালিক সমবায় সমিতির সভাপতি মো. মন্তাজ আলীর সভাপতিত্বে এবং ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল হকের পরিচালনায়, অনশন ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব  মো. নাজির আহমদ স্বপন।

Manual8 Ad Code

বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা ট্রাক পিকাপ মালিক গ্রুপের সহ সভাপতি, মুজিবুর রহমান মুজিব, সহ সভাপতি নারায়ন পুরকায়স্থ ফনি, সিলেট সদর পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি ও ৫নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মুহিবুর রহমান সুলেমান, সিলেট সদর উপজেলা বিএনপির সদস্য মামুন আল রশিদ হেলাল, সিলেট সদর পাথর স্টোন ক্রাশার ও বালি ব্যবসায়ী মালিক সমিতির সহ সভাপতি শানুর মিয়া, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, ব্যবসায়ী ও ৬নং ফতেগড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম, এয়ারপোর্ট থানা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক রাজু আহমদ, সালুটিকর ঘাট পাথর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিলেট জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, জেলা যুবদল নেতা হাফিজুর রহমান, অনি মিয়া, শামিম আহমদ, ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, কামাল মিয়া, আব্দুল আহাদ, সোনাফর আলি,ইশরাক আলী, হারিস উদ্দিন, আক্তার হোসেন, শাহ জামাল, সেবুল আহমদ, মনসুর আহমদ, কাওছার মিয়া, আতাউর রহমান, জিতু মিয়া, হাবিব মিয়া, মামুন মিয়া, রাজা মিয়া প্রমূখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930