শিরোনামঃ-

» হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০৫. জুন. ২০২৫ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে চালু হয়েছে হাইওয়ে পুলিশের Hello HP অ্যাপ : অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা

নিউজ ডেস্কঃ
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেছেন, Hello HP অ্যাপটি সেবাগ্রহিতা ও মহাসড়কে দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে তাৎক্ষনিক যোগাযোগ স্থাপন নিশ্চিত করবে।

সেবা প্রত্যাশী Hello HP অ্যাপের জরুরী সাহায্য বাটনে চাপ দিলে নিকটবর্তী টহল টিম সেবাগ্রহিতার কলটি গ্রহণ করবে।

Manual5 Ad Code

কোন কারনে তিনি গ্রহণ না করলে কলটি পরবর্তী নিকটতম টহল টিমের নিকট স্থানান্তরিত হবে।

Manual7 Ad Code

এছাড়াও এই আ্যাপের মাধ্যমে রাস্তা-ঘাট বন্ধ, যানজট, বিকল্প রাস্তা সহ মহাসড়কের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেড জানা যাবে। তাছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হার, হাইওয়ে পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল হাইওয়ে থানার মোবাইল নম্বর সহ প্রয়োজনী সব লকেশন পাওয়া যাবে হ্যালো এইচপি অ্যাপে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে গ্রীণ লাইন কাউন্টারে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন কর্তৃক আয়োজিত Hello HP অ্যাপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম, এসএমপি সিলেটের এডিসি ট্রাফিক রাখী রানী দাস, তামাবিল  হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট জেলা টিআই প্রশাসন মো. মুহিবুল ইসলাম, এসএমপি সিলেটের টিআই প্রশাসন মো. শফিকুল ইসলাম, টিআই মোশাররফ, টিআই নূর হোসেন প্রমুখ।

Manual8 Ad Code

আরও উপস্থিত ছিলেন, নাজির আহমদ স্বপন সভাপতি সুলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, নূর আহমদ খান (সাদেক) সাধারণ সম্পাদক সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ সহ সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সকার্যকরী সদস্যবৃন্দ ও বিভিন্ন পরিবহনের কাউন্টার ম্যানেজারবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930