শিরোনামঃ-

» চা শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনমান উপযোগী মজুরি ঘোষণা করুন : বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

প্রকাশিত: ২৩. মে. ২০২৫ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টায় চৌহাট্টাস্থ মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা আহ্বায়ক বিরেন সিং এর সভাপতিত্বে ও সদস্য শিপন পাল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায় ও প্রণব জ্যোতি পাল, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সিরাজ আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার মুখলেছুর রহমান, চা শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক হৃদেশ মোদি, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি সবুজ তাঁতি, ছড়াগাঙ বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সদস্য রতন বাউরি প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শ্রম সংস্কার কমিশন তার সুপারিশে সকল শ্রমিকের জন্য মর্যাদাপূর্ণ জীবনমান উপযোগী মজুরির কথা বলেছেন। চা শ্রমিকদের জন্য উন্নত মানবিক জীবন নিশ্চিত করার মধ্য দিয়েই চা শিল্পের বিকাশ সম্ভব।

Manual4 Ad Code

বক্তারা চা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বসত ভিটার স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা, ২৫মে শ্রীমঙ্গলে চা শ্রমিক কনভেনশন সফল করার আহ্বান জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30