শিরোনামঃ-

» মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করুন: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

প্রকাশিত: ২০. মে. ২০২৫ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
১০৪তম “চা শ্রমিক দিবস” উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা চা বাগানে মিছিল, সমাবেশ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মঙ্গলবার (২০ মে) সকাল ৯টায় সবুজ সংঘ মাঠ থেকে মিছিল শুরু হয়ে লাক্কাতুরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক বীরেন সিং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর, উজ্জ্বল রায় ও প্রণব জ্যোতি পাল, ফেডারেশনের সদস্য হৃদয় লোহার, জরিনা বেগম,উষামনি গঞ্জু,জেনী মুদি প্রমূখ।

Manual5 Ad Code

এছাড়াও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে হিলুয়াছড়া, কেওয়া ছড়া, খাদিম,খান চা বাগান, তারাপুর চা বাগানসহ সিলেট ভ্যালির অন্যান্য বাগানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন, প্রসেনজিৎ রুদ্র,শিপন পাল, রত্না বসাক, নিপা মুদি, অজয় বাউরি, শয়ন সিং, দীপা দাস, কল্পনা সিং, রতন বাউরি, উষা বুনার্জী, পঞ্চমী লোহার প্রমূখ।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে লাক্কাতুরা বাগানে শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, বাগান মালিকদের প্রতারণা-বঞ্চনা-শোষণের বিরুদ্ধে গড়ে উঠা ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ১৯২১ সালে ২০ মে।

ইতিহাসে যুক্ত হয় মালিকশ্রেণী কর্তৃক শ্রমজীবী মানুষকে পৈশাচিকভাবে হত্যার একটি ঘৃণতম ঘটনা।

বক্তারা চা শ্রমিকদের ঐতিহাসিক দিনটিকে চা শ্রমিকদের মুক্তির আন্দোলনের স্মারক ‘চা শ্রমিক দিবস ‘ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্ববেতনে ছুটি ঘোষণার আহ্বান জানান।

বক্তারা বলেন, ব্রিটিশ-পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতার ৫৪বছর পরও চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি হয়নি।

শিক্ষা-চিকিৎসার ন্যূনতম আয়োজন নেই, নেই ভূমির মালিকানা।

বক্তারা মর্যাদাপূর্ণ মানবিক জীবন প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বসত ভিটার স্হায়ি বন্দোবস্ত নিশ্চিত করার আহ্বান জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930