শিরোনামঃ-

» মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর হকার্সদলের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ০১. মে. ২০২৫ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট মহানগর হকার্সদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় নগরীর ক্বীনব্রিজ এলাকায় সংক্ষিপ্ত সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট ডায়বেটিক হাসপাতালের সামনে গিয়ে সিলেট মহানগর শ্রমিকদলের র‌্যালিতে অংশ নেন।

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী আর্তসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম, ত্যাগ ও ভূমিকা অনস্বীকার্য। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে, শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে। কিন্তু দুঃখের বিষয় শ্রমিকদেরকে যথাযথভাবে সম্মান দেওয়া হয় না। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

Manual7 Ad Code

বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো শ্রমিকের সামাজিক নিরাপত্তার জায়গাটি তৈরি হয়নি। অনেক শিল্প কারখানায় শ্রমিকদের ৮ ঘণ্টার বেশি কাজ করানো হয়। চরম মজুরি শোষণের কারণে শ্রমিকরা বাধ্য হন ওভার টাইম করতে।

বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

Manual6 Ad Code

সিলেট মহানগর জাতীয়তাবাদী হর্কাস দলের আহবায়ক মো. খোকন ইসলামের সভাপতিত্বে  ও জেলা শ্রমিক দলের সাবেক অর্থ সম্পাদক রুহুল আমিন রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর হকার্সদলের সাবেক সভাপতি আব্দুর রহিম, মহানগর হর্কাস দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিক মিয়া, সদস্য সচিব মো. শাহজান আহমেদ, যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. হাসিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,  যুগ্ম আহবায়ক মো. আবু কাসেম, যুগ্ম আহবায়ক মো. মনু মিয়া, যুগ্ম আহবায়ক মো. পকির আলী, যুগ্ম আহবায়ক মো. দিপু আহমদ, যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক মো. তিতাব আলী, যুগ্ম আহবায়ক মো. কাবুল আহমেদ, আহবায়ক কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, মো. তারেক আহমদ, মো. আলী, আলো দাস, মো. রফিকুল ইসলাম রফিক, মো. হীরামন জাকির, মো. রহিম পাট্টয়ারী, মো. তাজনূর আহমদ, মো. শহিদ মিয়া, মো. শরিফ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930