শিরোনামঃ-

» ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৫ | মঙ্গলবার


Manual6 Ad Code

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : হাফিজ মাওলানা মাহমুদুল হাসান

নিউজ ডেস্কঃ
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিয়াম সাধনা ও বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৮ মার্চ) মঙ্গলবার হুমায়ুন চত্বর সিলেট জামিয়া কারিমীয়া মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে ও মহানগর সভাপতি মুহাম্মদ সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, এলএলবি।

Manual6 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল মোছাব্বির রুনু, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আস’আদ উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম, সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহিদ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মো. জাকির হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলাম শামিম, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, পরিবর্তিত পরিস্থিতির পর ফ্যাসিস্টদের দোসররা পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন্ নামে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যেকোন কর্মকান্ড কঠোর হস্তে পূর্বের ন্যায় রুখে দাড়াবে দেশপ্রেমিক শ্রমিক-জনতা।

Manual2 Ad Code

তিনি বলেন, সরকার যায়, সরকার আসে কিন্তু শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন হয় না। শ্রমিক জনতার দুঃখ কষ্ট লাঘবে কেউ আন্তরিকতার পরিচয় দেয় না। আসলে ফ্যাসিষ্টদের পরাজয় হলেও ফ্যাসিবাদ বহাল তবিয়তে।

এজন্য শ্রমিকদের কষ্ট লাঘবে শ্রমিকদেরকেই কাজ করতে হবে। তিনি আরো বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক-জনতার মুক্তি আসবে না।

জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য সাহসী ও জোরালো পদক্ষেপ নিলে জনতা সরকারের পাশে থাকবে। নতুন করে কোন ফ্যাসিবাদ তৈরি সুযোগ যাতে না পায় সে ব্যবস্থা করতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার বেশি প্রয়োজন। সংষ্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি ফলপ্রসূ নির্বাচন সময়ের দাবি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31