শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» তারেক রহমানের পক্ষে গোয়াইনঘাটে হাকিম চৌধুরীর মশারী বিতরণ
প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২৫ | রবিবার
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবগঠিত ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবগঠিত ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে স্থানীয় কুপারবাজার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলায় সীমান্তবর্তী এলাকায় প্রায় সহস্রাধিক পরিবারের মধ্যে কীটনাশক যুক্ত মশারী বিতরণ করা হয়।
বৃহত্তর রুস্তম পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন ও যুবদল নেতা জৈন উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মশারী বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গনি, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাব, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হক, উপজেলা বিএনপির সদস্য আব্দুন নুর সরকার, আব্দুল্লাহ, সাহাব উদ্দিন সাবই মেম্বার, আবু বক্কর, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ও দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রুস্তমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবের আহমদ, বিছনাকান্দি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুস ছালাম, শ্রমিকদলের সভাপতি আব্দুস ছাত্তার, সহ-সভাপতি নাজিম উদ্দীন মুন্না, রুস্তমপুর ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক মতছির আলী, সদস্য সচিব আজির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা শামসুজ্জামান, আব্দুর শুকুর, সাব্বির আহমদ, যুবদল নেতা সৈয়দ রাসেল, আবু বক্কর, আব্দুল কাদির মুন্না, হেলাল আহমদ, ছাত্রদল নেতা জাহিদুর রহমান দুর্জয়, সাব্বির, শিব্বির, আবিদ, জাকার আহমদ, আনহার উদ্দিন, সাফি প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিএনপি সত্যিকারের মানবতাবাদী দল। আমরা সব সময় মানবতার কল্যাণে কাজ করে আসছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সিলেট-৪ আাসনের প্রতিটি উপজেলায় গরিব, অসহায় মানুষের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। মানুষের কল্যাণে আমরা সবসময় কাজ করতে অঙ্গিকারাবদ্ধ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- জৈন্তাপুরে কৃষক-শ্রমিকের জনপদে পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই চান নাগরিকরা


