শিরোনামঃ-

» মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত জমা দান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার জন্য নাম তালিকাভুক্ত করার আহবান করা হয়েছে।

Manual1 Ad Code

সমিতির জীবন সদস্যদের সন্তান ছাড়াও মৌলভীবাজার জেলার অধিবাসীদের সন্তান যারা ২০২৬ সালে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাঁদেরকে সংবর্ধনা প্রদান ও এদের মধ্যে যাঁরা তুলনামূলক আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে নগদ এককালীন বৃত্তি প্রদান করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার  নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার এবং পরীক্ষায় উত্তীর্ণের নম্বর ফর্দ সহ সাদা কাগজে সমিতির সভাপতি/ সেক্রেটারি বরাবর আবেদনপত্র আগামী ২৭ আগস্ট-২০২৬ তারিখের মধ্যে নিম্নের যেকোন  ঠিকানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Manual6 Ad Code

স্থান সমূহ হলো, (১) জয়িতা ফার্মেসী, লামাবাজার পয়েন্ট, সিলেট, (২) উপশহর ডিপার্টমেন্টাল স্টোর, বে-লীফ চায়নিজ রেস্টুরেন্টের নীচে, বি-ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।

Manual5 Ad Code

যেকোন তথ্যের জন্য মোবাইল নাম্বার-০১৭১১-৩১১৫৭৪ বা ০১৭১২-৩৫৬৫৪৫-এ যোগাযোগ করার জন্য সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও সেক্রেটারি আহমদ মাহবুব ফেরদৌস অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031