- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
- দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ডের কমিটি গঠন
» বিজয় দিবস উপলক্ষে অফিসার্স ক্লাবের টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন
প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০২৪ | শনিবার
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : সিলেটের জেলা প্রশাসক
ডেস্ক নিউজঃ
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধূলার চর্চা করলে আমাদের শরীর যেমন ফিট থাকে, তেমনি বিভিন্ন রোগবালাই থেকেও বেঁচে থাকা যায়। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় ও পেশাগত দায়িত্বের পাশাপাশি সুস্থ্য বিনোদন ও শরীরচর্চার প্রয়োজন রয়েছে। তাই আমাদের আরো বেশি করে এধরনের প্রতিযোগিতার আয়োজন করা উচিত।
তিনি শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউস সংলগ্ন অফিসার্স ক্লাব সিলেটের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে টেনিস টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অফিসার্স ক্লাবের সহ-সভাপতি ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের নির্বাহী সদস্য সামুন মাহমুদ খান, রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সিনিয়র সদস্য ফালাহ উদ্দিন আলী আহমদ, সৈয়দ রেজাউল হক, ইমরান চৌধুরী, ডা. আরিফ আহমদ রিফা সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯২ বার
সর্বশেষ খবর
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
- চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
- বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিদের ফুলেল শুভেচ্ছা
- সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু


