- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
» কামাল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৪ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ ফ ম কামাল ছিলেন, জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সাহসী সৈনিক। দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার নেতার ভূমিকা পালন করেছিলেন তিনি।
সিলেট শহরের রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে এবং তৎকালিন সময়ের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই বিএনপি নেতা আ ফ ম কামালকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের দীর্ঘ সময় অতিবাহিত হলেও রহস্যজনক কারণে হত্যাকাণ্ডের মুল হোতা সহ অভিযুক্তকারীদের বিরুদ্ধে এখনে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয় নি। যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে কামালের সকল খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
এসময় তিনি আ ফ ম কামালের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি শুক্রবার (৮ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ ফ ম কামালের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে বৃহত্তর আলীনগর এলাকাবাসী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী জৈন উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা সুমন আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে আ ফ ম কামালের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৯ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


