- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে চা শ্রমিকদের সন্তানদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে লাক্কাতুরা চা বাগানে অবস্থিত ডালিয়া প্রি-প্রাইমারি এডুকেশন সেন্টারে চা শ্রমিকদের সন্তানদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান আবুল কালাম এর পরিচালনায় ডালিয়া প্রি প্রাইমারি এডুকেশন সেন্টারে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ রিপসা টিমের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল অব. এম আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও রোটারিয়ানরা আর্ত-সামাজিক উন্নয়ন এবং দরিদ্র ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছেন। রোটারি ক্লাবগুলো বিভিন্ন কার্যক্রমের মধ্যে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে।
বাংলাদেশের চা-শ্রমিকরা অন্যান্য পেশাজীবীর তুলনায় অনেকটা পিছিয়ে আছে। তাদের সন্তানরাও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তাই সবাইকে পিছিয়ে পরা জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে।
বক্তারা রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের মতো অন্যান্য ক্লাবগুলোকেও এরকম জনকল্যাণমূলক কাজে বেশি করে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রজেক্ট স্পনসর প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ। বক্তব্য রাখেন রোটা. পিপি শাহ জামাল আহমেদ পিএইচএফ, রোটা. পিপি আমিনুর রহমান শিবলু আরএফএসএম, ক্লাব সেক্রেটারি রোটা. ফারুক আহমদ আরএফএসএম, ক্লাব সদস্য রোটা. আনোয়ার হোসেন, রোটা. আমিনুল ইসলাম ও রোটারেক্ট ক্লাব অব সিলেট মিডটাউনের পাস্ট প্রেসিডেন্ট রো. নাজিব আহমদ, রো. জালাল জয়, ডালিয়া প্রি প্রাইমারি এডুকেশন সেন্টারের দায়িত্বশীল সামছুল ইসলাম ও মিস ডালিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হলো ম্যারাথন
- বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’


