- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
- দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
- মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল
- সিলেটে নির্মাণশিল্পের ঠিকাদারদের নিয়ে ‘কেএসআরএম’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস; নগরিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
» সুনামগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৪ সম্পন্ন
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৪ | শনিবার
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরকন্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় সর্বমোট ১৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র গুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।
অভিভাবকরা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।
জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন, আলহেরা জামেয়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সিলেট মহানগরীর সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
এছাড়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস ও ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
এছাড়াও বিভিন্ন থানা ওসিবৃন্দ এবং কিশোরকন্ঠের জেলা ফোরামের উপদেষ্টা ও সাবেক-বর্তমান পৃষ্টপোষকবৃন্দ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, উক্ত মেধা বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ খুব শীঘ্রই কিশোরকন্ঠের পেইজ ও স্থানীয় গণমাধ্যমে জানানো হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৩ বার
সর্বশেষ খবর
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গোলাপগঞ্জে জনস্বার্থের রাস্তায় ‘বাধা’ আইনজীবির বিরুদ্ধে ‘অপপ্রচার’
- মহান মে দিবস সফল করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন
- ৫৫ বছর আশ্বাসে আটকে থাকা সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরান চৌধুরীর
- রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পড়া বড়চক বিদ্যালয় জাতীয়করণ সময়ের দাবি


