শিরোনামঃ-

» কানাইঘাট গাছবাড়ীতে জিডিএ হসপিটালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২৪ | শুক্রবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ

দোয়া মাহফিলের মাধ্যমে কানাইঘাট গাছবাড়ীতে জিডিএ হসপিটালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা করা হয়েছে।

Manual4 Ad Code

আজ শুক্রবার (১ নভেম্বর) হসপিটালের নিজস্ব ভুমিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন (জিডিএ) ইউকের সভাপতি আবুল ফাতেহ-এর সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল আবেদীন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তারা বলেন, তৃণমূল মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গাছবাড়ী ডেভেলাপমেন্ট এসোসিয়েশন (জিডিএ) ইউকে এর অর্থায়নে গাছবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট জিডিএ হাসপাতালের কনস্ট্রাকশন কাজের শুভ সূচনা অত্যন্ত আনন্দের।

Manual6 Ad Code

বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের গর্বের ধন। তারা এলাকার আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরা এলাকার গরিব জনসাধারনের জন্য বিনামুল্যে চিকিৎসাসেবা দেবার লক্ষ্যে জিডিএ হটপিটাল নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন এটা নি:সন্দেহে মহৎ এবং উত্তম কাজ। এ হসপিটাল নির্মিত হলে এলাকার অসুস্থ গরিব মানুষ সহ সকলেই চিকিৎসা সেবা পাবেন। এ মহৎ কাজ যারা করে যাচ্ছেন আমরা তাঁদের অভিনন্দন জানাই।

তাঁরা গাছবাড়ীতে হসপিটাল প্রতিষ্ঠা সহ সকল ভালো কাজে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

সংগঠনের সভাপতি আবুল ফাতেহ জানান, আগামী ১ বছরের মধ্যেই আমরা হসপিটালের নির্মাণ কাজ শেষ করে স্বাস্থ্য সেবা চালু করতে চাই।

Manual6 Ad Code

এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন, অধ্যাপক ড. ইব্রাহীম আলী, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বকর, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী একেএম বদরুল আমিন হারুন, সমাজসেবী বাবুল আহমদ, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল মৌলা, হাফিজ মাও. আলতাফুর রহমান, শিক্ষাবিদ জাকারিয়া, সমাজসেবী ফরিদ উদ্দীন, গাছবাড়ী সমাজ কল্যান যুব সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সমাজসেবী ডা. হাবিবুর রহমান হোসাইনী, ফজলুল বাসিত বেলাল, মাওলানা কামাল উদ্দিন, গোলাম রাব্বানী, শাহজাহান সোলায়মান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের ট্রেজারার তাওহীদুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি আব্দুন নুর চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম, শাহাব উদ্দিন, ঝিংগাবাড়ী ইউপি সদস্য আব্দুল কাদির, সমাজসেবী নুর আহমদ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ২২০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30