শিরোনামঃ-

» শ্রম উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর স্মারকলিপি পেশ

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে স্মারকলিপি পেশ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অদ্য মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসক শের মুহাম্মদ মাহবুব মুরাদ এর মাধ্যমে স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা আহ্বায়ক আবু জাফর, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর বেলাল হোসেন, সিমান্ত দাশ, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন কুটি প্রমূখ।

Manual6 Ad Code

স্মারকলিপিতে ১০ দফা দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো;

১। গণ অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের তালিকা প্রণয়ন, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন।

Manual6 Ad Code

২। জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন, বাজার দরের সাথে সঙ্গতি রেখে মজুরি নির্ধারণ ও রেশন দরে নিত্যপণ্য সরবরাহ।

৩। শ্রম আইনের শ্রম স্বার্থ বিরোধী ধারাসমূহ‌ বাতিল।

৪। স্থায়ী প্রতিষ্ঠানে আউট সোর্সিং প্রথা বাতিল ও ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান।

৫‌। সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা।

৬। মজুরি নিয়ে শ্রমিক হয়রানি, ছাঁটাই ও নির্যাতন বন্ধ।

৭। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনায় মৃত্যু হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ

Manual1 Ad Code

৮। সকল শ্রমিকের জন্য পেনশন প্রথা চালু।

৯। সিন্ডিকেট বন্ধ করে প্রবাসী শ্রমিকদের প্রবাস গমন ব্যায় কমানো ও সহজ করা এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা।

Manual7 Ad Code

১০। আধুনিক শিল্প ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে নেওয়া।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930