- নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’
- পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- এসএম জিলানীর বাড়িতে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত
- জালালপুরে ২৬ বিদেশি চিকিৎসকের বিনামূল্যে চিকিৎসাসেবা
» ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন : সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট
প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৪ | বুধবার
নিউজ ডেস্কঃ
অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন হয়রানি -উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শহীদ মিয়া, হারুন আহমদ, রিকশা-ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইয়াছমিন আহমদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, তুহিন আহমদ, জুয়েল আহমদ, এরশাদ মিয়া, নাজিম উদ্দিন, ইসলাম আহমদ,মিজান উদ্দিন, বিলাল আহমদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ -জীবনদান ছিল অনুসরণীয়।
শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই আজ শ্রমজীবী মানুষ প্রত্যাশা করে রক্ত-জীবন দানে প্রতিষ্ঠিত অন্তবর্তীকালীন সরকার শ্রমজীবী মানুষের ন্যায় সঙ্গত দাবি যেন অস্বীকার না করে।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে সংগ্রাম পরিষদ ব্যাটারি চালিত যানবাহনের নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স প্রদানের জন্য আন্দোলন করে আসছে। আন্দোলনের ধারাবাহিকতায় বিগত সময়ে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করলেও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি।
তাছাড়া মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচলে সুপ্রিম কোর্টের নির্দেশনাও রয়েছে।
বক্তারা অবিলম্বে, সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবিত থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের স্ষ্ঠুু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমাল-২০২১” এর দ্রত চুড়ান্ত ও কার্যকর করা এবং এর আলোকে ব্যাটারি চালিত যানবাহনের দ্রত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা গত ৩০ সেপ্টেম্বর আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হামলা অগ্রহণযোগ্য ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা, সাম্প্রতিক সময়ে সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ কর্তৃক সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের ঘোষণা ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক-নির্ভরশীল প্রায় ১লক্ষ মানুষের জন্য অমানবিক।
নগরীর সাধারণ মানুষের সহজলভ্য বাহন ও দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা না করে ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদের ঘটনা হবে অনভিপ্রেত।
দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৮ বার
সর্বশেষ খবর
- নগরীর বিভিন্ন এলাকায় সড়কবাতি উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- ভিসি জহিরুল হকের মাতা আলহাজ্ব রাবেয়া খাতুন স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া
- সিলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে যাত্রা শুরু করল আইটি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘টেক সিটি’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর