শিরোনামঃ-

» মো. সবুর হোসেনের পক্ষ থেকে বৃক্ষরোপন এবং উপহার সামগ্রী প্রদান

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

বিশিষ্ট সমাজেেসবী, শিক্ষানুরাগী ও মরহুম হাজী মো. মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপার্সন মো. সবুর হোসেনের পক্ষ থেকে বৃক্ষরোপন এবং গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বৃক্ষরোপন ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

সুরমা মক্ত স্কাউট এর সভাপতি ইসমাঈল আলী বাচ্চুর সভাপতিত্বে ও মো. এমদাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. একরামুল হক।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিষদের মোল্লারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সাহেদ আহমদ ও কামাল বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সারো মিয়া। স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ।

সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকে দেশের টানে দীর্ঘদিন ধরে মো. সবুর হোসেন নীরবে-নিভৃতে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সহযোগিতা এবং মাদ্রাসার বিল্ডিং রুম তৈরি করে দিয়েছেন।

Manual6 Ad Code

অসহায় গৃহহীনদের ঘর-বাড়ি তৈরি, রাস্তাঘাট তৈরি ও মেরামত, ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়াজ মাহফিলে দান, শিশুদের খেলার সামগ্রী প্রদান সহ বিভিন্ন সময়ে নানা সংগঠনকে সহযোগিতা করেছেন।

এছাড়া বিগত ২০২২ ও ২০২৪ সালের বন্যা, করোনা মহামারীতে গরীব অসহায় মানুষের পাশে ছিলেন তিনি।

তিনি বলেন, আগামীতে দেশ ও জনগণের স্বার্থে বৃহৎ আকারে কাজ করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।

Manual8 Ad Code

খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপনকালে এসময় উপস্থিত ছিলেন, সুহেল আহমদ, আবুল কালাম, নওসাদ আহমদ, মুহিবুর রহমান, রিপন আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮১ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930