- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ২ ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০২৪ | রবিবার
নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠন, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবী উপস্থাপনের বলিষ্ঠ অরাজনৈতিক সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা সাড়ে ৬টায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জন্ম নিবন্ধন তৈরীতে সহজীকরণ, জাতীয় পরিচয়পত্র তৈরী, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিস থেকে দুর্নীতি দূর দাবিতে ২ ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় থেকে ছাত্রজনতার নতুন বাংলাদেশে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা করার দাবী জানানো হয়।
পাশাপাশি সাধারণ জনগনের টাকায় পরিচালিত সর্বপ্রকার সরকারী অফিস থেকে রাজনীতি বন্ধ করা হউক। সভায় ঘুষখোর ও দুনীর্তিবাজদের বিরুদ্ধে যেকোন সময় রাজপথে নামার জন্য হাত তুলে অঙ্গিকার করেন নেতৃবৃন্দ।
আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জন্ম নিবন্ধন তৈরীতে সহজীকরণ, জাতীয় পরিচয়পত্র তৈরী, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিস থেকে দুর্নীতি দূর দাবিতে ২ ঘন্টার অবস্থান কর্মসূচীতে বাংলাদেশের সচেতন নাগরিকদেরকে উপস্থিত থাকার জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়।
জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্নার পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংস্থা গুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সহ-সভাপতি মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহিবুর রহমান মুহিব, সিলেট জেলা কমিটির প্রচার সম্পাদক পিযোষ মোদক ও সচেতন যুব সমাজের পক্ষ থেকে মো. আবুল হোসেন।
উল্লেখ্য, সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় ড্যাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
- সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা


