শিরোনামঃ-

» বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মরহুম সোলেমান বকস্ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও নাঈম সিএনজি ফিলিং স্টেশনের মালিক মরহুম সোলেমান বকস্ এর স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংগঠনের উপশহরস্থ কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুাক্তযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পি, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সদস্য হাজী হোসেন আহমদ, জিহাদ আহমেদ, ফরহাদ আলী ইমন, আনহার উদ্দিন, স্যার জন রাসু, আখতারুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

স্মরণসভায় মরহুম সোলেমান বকস্ এর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলী আহমদ ।

Manual1 Ad Code

স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম সোলেমান বকস্ বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের প্রতিষ্ঠাকাল থেকে সংগঠনের সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন। তিনি ছিলেন সহজ সরল মানুষ ও দক্ষ সংগঠক। তাঁর মৃত্যুতে আমরা একজন যোগ্য অভিভাবক হারিয়েছি।

সভায় সোলেমান বকস্ এর মৃত্যুতে এসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রস্তাব গ্রহীত হয়।

এছাড়া সভায় জালালাবাদ গ্যাসের এমডি ও বিস্ফোরক অফিদপ্তরের পরিচালকের সাথে সিলেট বিভাগের সকল সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের লোড বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930