শিরোনামঃ-

» খুতবা পড়া অবস্থায় ইমামের মৃত্যু

প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০২৪ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

অসুস্থতার কারণে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয়ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু চির দিনের জন্য যে বিদায় নিয়ে নেবেন এটা কেউ ভাবেনি।

Manual1 Ad Code

আজ (শুক্রবার) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন।

এলাকাবাসী তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না-লিল্লাহি… রাজিউন)।

মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

Manual7 Ad Code

প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সুলতান আহমদ মজনু।

এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930